শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও

একাদশ শ্রেণির (২০২৬-২৭) শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংক্রান্ত নোটিশ

একাদশ শ্রেণির (২০২৬-২৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (শনিবার) নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি মহোদয়। নির্দেশিত নির্দেশনা মেনে সকলকে সকাল ৯:১৫ ঘটিকার মধ্যে অনুষ্ঠান স্থলে অবস্থান করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নির্দেশনা

১। প্রত্যেক শিক্ষার্থী সকাল ৯:১৫ ঘটিকায় কলেজ প্রাঙ্গণে উপস্থিত থাকবে।
২। প্রত্যেক শিক্ষার্থী পূর্ণাঙ্গ ইউনিফর্ম (কলেজ নির্দেশিত ড্রেস কোড) পরিধান করে আসতে হবে।
৩। প্রত্যেক শিক্ষার্থী অবশ্যই শৃঙ্খলা বজায় রেখে কলেজে অবস্থান করবে।
৪। কোন ধরনের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।
৫। ছাত্ররা চুল ছোট করে আসবে।
৬। বাইক নিয়ে প্রতিষ্ঠানে আসা নিষেধ।
× News Image